1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

করোনা বিধি ভাঙলেন মেলানিয়া!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: করোনা বিধি ভাঙলেন বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। চিলড্রেনস ন্যাশনাল হাসপাতালে গিয়ে মাস্ক খুলেই শিশুদের গল্প পড়ে শোনালেন।

একটি ছবিতে দেখা গেছে, ক্রিসমাস ট্রির সামনে বসে গল্প পড়ে শোনাচ্ছেন মেলানিয়া। মুখে মাস্ক নেই। এরপর থেকেই শুরু বিতর্ক।

হাসপাতালের বিধি অনুযায়ী, সেখানে প্রবেশ করলেই মাস্ক পরতে হবে। হাসপাতালের হল, ক্যাফেটেরিয়াতেও মাস্ক পরতে হবে। করোনা সংক্রমণ ঠেকানোর জন্যই এ নিয়ম। কেন মেলানিয়া মাস্ক পরলেন না, সে নিয়ে মুখ খোলেননি। মাস্ক না পরার জন্য কোনো বিশেষ অনুমতি নিয়েছিলেন কিনা, তাও জানা যায়নি।

হাসপাতালের মুখপাত্র ডায়না ট্রস বলেন, আমাদের প্রথম লক্ষ্য হল রোগী, তাদের পরিবার ও কর্মীদের সুরক্ষা। ওয়াশিংটন ডিসির স্বাস্থ্যবিধি অনুসারে কোনো ব্যক্তি বক্তব্য রাখার সময় মাস্ক নাও পরতে পারেন, যদি তার থেকে ছয় ফিট দূরে শ্রোতারা বসে থাকেন।

ট্রস বলেন, মেলানিয়া হাসপাতালের একটি বড় হলে ৩২৫ জন রোগীকে গল্প পড়ে শোনান। সে সময় রোগীদের থেকে তার দূরত্ব ১২ ফিট ছিল। সেখানে উপস্থিত সবাই মাস্ক পরেছিলেন। হাসপাতালে থাকাকালীন বাকি সময় মাস্ক পরেছিলেন মেলানিয়া।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys