মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

করোনা আক্রান্ত সৌরভ গাঙ্গুলি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: দুই দিন ধরে জ্বর-সর্দিতে ভোগার পর করোনা পরীক্ষার পর জানা গেল দুঃসংবাদ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়েছেন। টানা দুই পরীক্ষায় ইতিবাচক হন ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার। করোনা আক্রান্ত সৌরভকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সৌরভের প্রথম করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসার পর নিশ্চিত হতে পরে আরেক দফায় পিসিআর পরীক্ষা করানো হয়। তাতেও ফল আসে পজিটিভ। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় বোর্ডের সূত্রের বরাত দিয়ে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শারীরিক তেমন কোনো অস্বস্তি নেই সৌরভের। কিন্তু বড় ধরনের ঝুঁকি এড়াতেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তার অবস্থা স্থিতিশীল। কোভিডের দুই ডোজ টিকা নেওয়া আছে তার। তবে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলি ও মেয়ে সানা গাঙ্গুলির করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys