মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

করোনায় আক্রান্ত তাহসান-মিথিলার মেয়ে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: গায়ক-অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তেহরীম খান করোনাভাইরাসের আক্রান্ত হয়েছে। এর আগে চলতি বছরের শুরুতেই করোনায় আক্রান্ত হন মিথিলার বর্তমান স্বামী ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি। বর্তমানে মিথিল-আইরা কলকাতাতেই আছেন।

মিথিলা বলেন, ‘সৃজিতের পর আমার মেয়ে আইরারও করোনা পজিটিভ এসেছে। গত তিন দিন ধরে তার জ্বর ছিল। পরীক্ষা করার পর গতকাল (৫ জানুয়ারি) তার করোনা পজিটিভ আসে। তবে আমরা আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করি। এখন বেশ ভালো আছে।’

তিনি আরও বলেন, ‘শুরুতে জ্বর এবং কাশির পর দুজনই এখন আগের চেয়ে অনেক ভালো আছে। তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে সেজন্য সবাই দোয়া করবেন।’

মিথিলা জানান, করোনার কারণে স্বামী এবং কন্যা দুজনের কাছ থেকে আলাদা থাকছেন তিনি। দূর থেকেই তাদের সেবা করছেন। তার বিশ্বাস দ্রুতই স্বামী সৃজিত ও কন্যা আইরা করোনামুক্ত হবেন।

তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। ২০১৭ সালের জুলাই মাসে তাদের বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান আইরা। ২০১৯ সালের ৬ ডিসেম্বর কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys