সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় স্পেনে ৩৮৫ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) ২৪ ঘণ্টায় ইউরোপের দেশ স্পেনে নতুন করে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৯৬ জনের।

মঙ্গলবার (২৪ মার্চ) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৫৩৭ জন রোগী কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন জানায় জরিপ সংস্থাটি।

স্পেনে মোট ৩৯ হাজার ৬৩৭ জন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৭৯৪ জন সুস্থ হয়েছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছে ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২ হাজার ৬৯ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ইতালিতে। ইউরোপের এই দেশটিতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মৃত্যু ৬ হাজার ৭৭।

দেশটিতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৮৯। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ৯২৭। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৪৩২ জন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে চীনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ১৭১ এবং মারা গেছে ৩ হাজার ২৭৭ জন।

অপরদিকে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার ৭৩৪ এবং মারা গেছে ৫৫৩ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৩৬ এবং মারা গেছে ২৩১১ জন। জার্মানিতে আক্রান্ত ২৯ হাজার ৫৬ এবং মৃত্যু ১২৩। ইরানে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার এবং মারা গেছে ১৮১২ জন।

অপরদিকে ফ্রান্সে মোট আক্রান্ত ১৯ হাজার ৮৫৬ এবং মারা গেছে ৮৬০ জন। দক্ষিণ কোরিয়ায় মোট আক্রান্ত ৮ হাজার ৯৬১ এবং মৃত্যু ১১১। সুইজারল্যান্ডে আক্রান্তের সংখ্যা ৮৭৯৫ এবং মৃত্যু ১২০, যুক্তরাজ্যে আক্রান্ত ৬৬৫০ এবং মৃত্যু ৩৩৫, কানাডায় আক্রান্ত ২০৯১ এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys