বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

এবার বানভাসিদের পাশে দাঁড়াল চলচ্চিত্র শিল্পী সমিতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

নিউজ ডেস্ক: সিলেটে অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেট এবং মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায় ৫০ লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

এই সংকট সময়ে প্রশাসনের পাশাপাশি দেশের সাধারণ মানুষও নানা মানবিক উদ্যোগে অংশ নিচ্ছেন। দেশের শোবিজ অঙ্গনের তারকারাও শামিল হচ্ছেন মানবিক উদ্যোগগুলোর সঙ্গে। তার ধারাবাহিকতায় বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

বুধবার সকালে সিলেটে পৌঁছায় শিল্পী সমিতির নেতা রিয়াজ, নিপুণ, সাইমন, জেসমিনসহ একটি টিম। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে তারা ত্রাণ নিয়ে গেছেন।

সেখানে তারা গোয়াইন ঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্তি এলাকায় ২৫০০ পরিবারের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। অসহায়দের দিয়েছেন নগদ টাকাও। এ তথ্য নিশ্চিত করেছেন সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, ‘বিপর্যয়ের এই দিনে সবাই মিলে বানভাসিদের পাশে থাকার বিকল্প নেই। আমরা এসেছি আমাদের মতো করে আয়োজন নিয়ে। আপনারা যার যেমন সাধ্য আছে, সুযোগ আছে সক্রিয় হোন।’

অভিনেত্রী নিপুণ বলেন, ‘সিলেটবাসীর এই বিপদের দিনে আমাদের শিল্পীদের মনে হয়েছে তাদের পাশে থাকা দরকার। তাই চলে এসেছি। এখানে আমরা দুই হাজার ৫০০ পরিবারকে ত্রাণ ও নগদ টাকা দেব শিল্পী সমিতির পক্ষ থেকে। তার পাশাপাশি সবাইকে আহ্বান করব আপনারাও পাশে থাকুন।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys