1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইরানি ব্যবসায়ীদের ভিসা দেয়া বন্ধ করল আমেরিকা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

ডেস্ক: মার্কিন সরকার ইরানের ব্যবসায়ী ও পুঁজি বিনিয়োগকারীদেরকে ভিসা দেয়া বা তাদের ভিসা নবায়ন করা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় পত্রিকা ‘ফেডারেল রেজিস্টার’-এ প্রকাশিত এক প্রজ্ঞাপনে একথা ঘোষণা করেছে।

এতে বলা হয়েছে, ইরানি নাগরিক বা তাদের আত্মায়-স্বজন এখন থেকে আর আমেরিকার কাছে ই-ওয়ান ও ই-টু ভিসার আবেদন করতে বা এ ধরনের ভিসা নবায়নের আবেদন করতে পারবেন না। আজ বৃহস্পতিবার থেকে এ নির্দেশ কার্যকর হবে।

আমেরিকায় বিদেশি বড় আকারের পুঁজি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের এই দুই ধরনের ভিসা দেয়া হয়। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তিরা আমেরিকায় বসবাস করা ও ব্যবসায়িক কার্যক্রম চালানোর সুযোগ পান। মার্কিন যুক্তরাষ্ট্রে এ ধরনের ভিসা নিয়ে ইতোমধ্যে কতো সংখ্যক ইরানি বসবাস করছেন তা স্পষ্ট নয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys