1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

ইতালির পথে প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ব্যবস্থা সম্মেলনে অংশ নিতে ইতালি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার ভোর ৫টার দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (কিউআর-৬৪৩) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি।

ইতালির রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজনে আগামীকাল সোমবার তিন দিনব্যাপী এই সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বাংলাদেশ সময় সন্ধ্যায় ইতালিতে পৌঁছার কথা রয়েছে।

জানা গেছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এই সম্মেলনে যোগ দিচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন- কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, সোমবার প্রধানমন্ত্রী এফএওর সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys