সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

আমেরিকায় মুসলিম নিষেধাজ্ঞা আরও জোরালো করছেন ট্রাম্প

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

ডেস্ক: ২০১৭ সালে মুসলিমপ্রধান সাতটি দেশের ভিসাধারীদের বিমানবন্দরে আটকে রেখে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। তখন এ বিষয়ে সাময়িক স্থগিতাদেশ জারি করেন আদালত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন-বিষয়ক নির্বাহী সেই আদেশে উল্লেখ ছিলো সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদান-মুসলিমপ্রধান এই সাতটি দেশের নাগরিক অথবা অভিবাসীদের যুক্তরাষ্ট্রে ঢুকতে ৯০ দিন পর্যন্ত ভিসার আবেদন করার সুযোগ পাবেন না।

এদিকে আবারও যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা জোরালো করতে এর পরিধি ও মেয়াদ বাড়াচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প জানান, নতুন আরও কিছু দেশের নাম তালিকায় যুক্ত হবে। সুইজারল্যন্ডের দাভোসে চলমান বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি জানান, আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবীতে কি চলছে। আমাদের দেশকে আমাদের নিরাপদ রাখতে হবে।’ তবে কোন দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে সে সম্পর্কে কিছু জানাননি তিনি। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, বেলারুস, মিয়ানমার, এরিত্রিয়া, কিরগিস্তান, নাইজেরিয়া, সুদান ও তানজানিয়াকে এই তালিকাভুক্ত করা হতে পারে।

দুই বছর আগে লিবিয়া, ইরান, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেন, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন আরও নতুন কোনও দেশ যুক্ত হতে পারে তালিকায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys