1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আব্দুল জব্বার স্মরণে প্যারিসে দোয়া ও মিলাদ মাহফিল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

আমাদেরকথা ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর মরহুম আব্দুল জব্বারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী‌ প্যারিসের বাংলাদেশ ওভারভিলা জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১লা সেপ্টেম্বর ) বাদ জুমা অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা।

মরহুম আব্দুল জব্বার ছিলেন গণমানুষের নেতা। লোভ লালসার ঊর্ধ্বে উঠে এসে তিনি সবসময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
তার একপুত্র মোঃ আবু জাফর রাজু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।

মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলোওয়ার হোসেন কয়েছ ,মসজিদ কমিটির সহ-সভাপতি সালেহ আহমদ চৌধুরী, সাংবাদিক নেতা আবু তাহির , ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি এমদাদুল হক স্বপন , আইছার সভাপতি ওবায়দুল্লাহ কয়েছ, বাংলাদেশ ফার্নিচার এর চেয়ারম্যান মিয়া মাসুদ, ফ্রান্স ছাত্রলীগের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, এনটিভি প্রতিনিধি আবুল কালাম মামুন ,জিটিভি প্রতিনিধি ইকবাল হোসেন , মরহুম আব্দুল জব্বার পুত্র হুমায়ুন কবির ,সাংবাদিক লুৎফুর রহমান বাবু প্রমুখ।

পরে মরহুম আব্দুল জব্বারের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys