1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আজ সুদান থেকে ফিরলেন আরও ৫১ বাংলাদেশি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

নিউজ ডেস্ক: বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

সংঘাতের মধ্যে দ্বিতীয় দফায় তারা দেশে ফিরলেন। এর আগে ১৩৬ জন জেদ্দা হয়ে দেশে ফিরেন।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাইগ্রেশনের (আইওম) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, স্থানীয় সময় বুধবার রাত ১টায় জেদ্দা থেকে ওই প্রবাসীরা রওনা দেন। সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে আরও ৫৪ জন সুদান থেকে দেশে আসার কথা রয়েছে।

সংঘাত কবলিত সুদানের পোর্ট সুদানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আরও ১৭৬ জন বুধবার বিশেষ ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা পৌঁছান। স্থানীয় সময় বিকাল ২টা ৪০ মিনিটে রওনা হয়ে সাড়ে ৩টার দিকে তারা জেদ্দায় পৌঁছান।

এর আগে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সুদানে থাকা আরও ৫৫৫ বাংলাদেশিকে সেদেশের বিমান সংস্থা বাদার এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে বুধ এবং আরেকটি ফ্লাইটে বৃহস্পতিবার জেদ্দায় আনার কথা জানিয়েছিলেন।

গত ১৫ এপ্রিল থেকে সুদানে সশস্ত্র বাহিনী এসএএফ ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে লড়াই চলছে। এই সংঘাতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys