মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

অমিক্রনে গুরুতর অসুস্থতা থেকে উচ্চমাত্রায় সুরক্ষা দেয় টিকা: সিডিসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের অমিক্রন ধরনে গুরুতর অসুস্থতা থেকে উচ্চমাত্রায় সুরক্ষা দেয় দুই ডোজ টিকা ও বুস্টার ডোজ। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) বড় পরিসরে পরিচালিত এক গবেষণায় এমন তথ্য জানা গেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়। খবর এএফপির

সিডিসি গত বছরের ২৬ আগস্ট থেকে এ বছরের ৫ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১০টি অঙ্গরাজ্যে তিন লাখেরও বেশি জরুরি বিভাগ, ক্লিনিক ও হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করেছে।

সিডিসির গবেষণা প্রতিবেদন বলছে, ডেলটা ধরনের সংক্রমণ বেশি থাকার সময় দেখা গেছে, দুই ডোজ টিকা নেওয়ার পরে গুরুতর অসুস্থতা থেকে সুরক্ষা দিতে টিকার কার্যকারিতা ছিল ১৪ থেকে ১৭৯ দিন পর্যন্ত। আর দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ১৮০ দিনেরও বেশি সময় পর্যন্ত কার্যকারিতা থাকে ৮১ শতাংশে। বুস্টার ডোজ নেওয়ার ১৪ বা তার বেশি দিন পরে কার্যকারিতা থাকে ৯৪ শতাংশ।

অমিক্রনের সংক্রমণ বেশি থাকার সময় দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার ১৪ থেকে ১৭৯ দিন পর্যন্ত কার্যকারিতা ছিল ৮১ শতাংশ। দ্বিতীয় ডোজ নেওয়ার পর ১৮০ দিন পর্যন্ত কার্যকারিতা ৫৭ শতাংশ আর বুস্টার ডোজ নেওয়ার ১৪ বা তারও বেশি দিন পর পর্যন্ত কার্যকারিতা ছিল ৯০ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে সিডিসির আরেক গবেষণা প্রতিবেদন বলছে, ডেলটা ধরনের সংক্রমণ বেশি থাকার সময় টিকার কার্যকারিতা ৯৩ শতাংশ থেকে কমে ৮০ শতাংশে পৌঁছেছে। তবে মৃত্যু থেকে সুরক্ষা পাওয়া গেছে ৯৪ শতাংশ।

গবেষণা প্রতিবেদনে আরও দেখা গেছে, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত টিকা পাওয়ার পরও করোনায় মৃত্যুহার বেড়েছে। তবে যাঁরা টিকা নেননি, তাঁদের মধ্যে এই মৃত্যুহার ১৬ গুণ বেশি। অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত যাঁরা টিকা নেননি, তাঁদের করোনায় মৃত্যুর ঝুঁকি ৫০ গুণ বেশি ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys