1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

৮ পুলিশের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: চট্টগ্রামে সাদাপোশাকে ধরে নিয়ে ক্রসফায়ারের হুমকি দিয়ে দুই লাখ টাকা না পেয়ে ইয়াবা মামলায় ফাঁসানোর অভিযোগে এক সোর্স, পুলিশের ৮ সদস্যসহ ৯ জনকে আসামি করে মামলা হয়েছে।

বুধবার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি করেন কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক আবুল ওয়াহেদ। পরে আদালত মামলাটি আমলে নিয়ে নগর পুলিশকে তদন্তের নির্দেশ দেন।

অভিযুক্ত আট পুলিশ সদস্য হলেন: বায়েজিদ বোস্তামী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম, এসআই মো. নুর নবী, এএসআই অমিত ভট্টাচার্য, এএসআই মো. শরিফুল ইসলাম, এসআই গোলাম মো. নাছিম হোসেন, এএসআই মো. আশরাফুল ইসলাম, কনস্টেবল মো. সোলাইমান, কনস্টেবল ফৌজুল করিম ও পুলিশ সোর্স ডোনার রুবেল।

মামলার এজাহারে বলা হয়, গত ১৩ জুলাই বায়েজিদ বোস্তামীর জামাল কলোনি এলাকা থেকে বিনা কারণে বাদীকে থানায় নিয়ে মারধর করা হয় এবং ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অপারগতা জানালে মাদক আইনে বাদী ও আরও কয়েকজনের নামে মামলা করা হয়। মামলা হালকা করতেও পুলিশ সদস্যরা টাকা দাবি করেন বলে এজাহারে উল্লেখ করেন বাদী।

বাদীর আইনজীবী মো. আলমগীর বলেন, শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য নগর পুলিশের উপকমিশনার (উত্তর) বিজয় বসাককে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সুষ্ঠু তদন্ত চান মামলার বাদী আবদুল ওয়াহেদ। তিনি বলেন, দোকানের সামনে থেকে ধরে নিয়ে ক্রসফায়ারের হুমকি, ইয়াবা দিয়ে চালান – সবই সম্ভব তাদের পক্ষে। সাক্ষীরা ঘটনা প্রমাণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys