1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

২২ দিন পর জনসম্মুখে কিম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রায় ২২ দিন পর এবার জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তাও আবার বাবার জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) শনিবার এমনটিই জানিয়েছে।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, রাজধানী পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট কিম জং উন উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের জন্মদিনে তার সমাধিতে শ্রদ্ধা জানান। গত ২৫ জানুয়ারি ‘চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশনে’ যোগদানের পর এটাই তার প্রথম জনসম্মুখে আসা।

উত্তর কোরিয়ায় এখনো করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে সম্প্রতি কোয়ারেন্টাইন থেকে বের হয়ে গণশৌচাগারে যাওয়ায় এক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এক সরকারি কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে ৩০ দিন পর্যন্ত সঙ্গরোধ করে চলার নির্দেশ দিয়েছে উত্তর কোরিয়া সরকার।
গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের প্রথম সূত্রপাত ঘটে। এরপর প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনের মূল ভূখণ্ডেই মৃতের সংখ্যা ১৬শ’ ছাড়িয়েছে। এর বাইরে জাপান, ফিলিপাইন, হংকং ও ফ্রান্সে চারজন মারা গেছে। ভাইরাসটি ছড়িয়ে পড়েছে চীনের বাইরে প্রায় ৩০টি দেশে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys