1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বাংলাদেশে ২১ জুলাই উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। জিলহজ মাসের চাঁদ দেখতে রবিবার (১১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা যায়, রবিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

ধর্মীয় হিসেব অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা বা কুরবানির ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ২১ জুলাই সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল রবিবার (১১ জুলাই) থেকে জিলহজ মাস শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলছে, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে আগামী ২০ জুলাই অর্থাৎ জিলহজ মাসের দশম দিন। ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

এর আগে, আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান গলফ নিউজকে জানান, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে ২০ জুলাই ঈদ উদযাপন হবে। সময়ের তারতম্যের কারণে সৌদি আরবে যেদিন ঈদ হয় তার পর দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys