1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

২০ উপপত্নী নিয়ে আইসোলেশনে থাই রাজা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনার থাবা থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী ও রাজা-মহারাজারাও রেহাই পাচ্ছেন না। ইতোমধ্যে আক্রান্ত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও তার ছেলে প্রিন্স চার্লস।

আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেনের রাজকন্যা মারিয়া। তবে থাইল্যান্ডের রাজা এখনও আক্রান্ত হননি। তার আগেই বিতর্কিত রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেলফ আইসোলেশনে’ অবস্থান করছেন।

সঙ্গে রয়েছেন ২০ জন ‘হারেম সুন্দরী’ উপপত্নী। রাজার এই কাণ্ড নিয়ে থাইল্যান্ডজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। জার্মান ট্যাবলয়েড পত্রিকা ‘বিল্ড’ জানিয়েছে, রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুক করেছেন।

৬৭ বছর বয়সী এই রাজার সঙ্গে রয়েছেন ২০ জন উপপত্নী। এই পত্রিকা জানিয়েছে, এসব ব্যক্তিগত সেবিকা ছাড়াও রয়েছেন অসংখ্য চাকরবাকর। তবে রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি।

থাইল্যান্ডের বাসিন্দারা বিদেশে বিলাসবহুল হোটেলে রাজার এভাবে আলাদা থাকার খবর পেয়ে বেজায় ক্ষেপেছেন। তারা থাইল্যান্ডের নিয়ম ভেঙে সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করছেন।

থাইল্যান্ডে ইতোমধ্যে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে হোয়াই ডু উই নিড আ কিং’ ট্রেন্ড শুরু হয়েছে। দেশটির এক মানবাধিকার কর্মী থাইল্যান্ডজুড়ে করোনাভাইরাসের ভয়ঙ্কর রূপ নেয়ার সময় এভাবে রাজার জার্মানি ভ্রমণের প্রসঙ্গটি তুলেছেন।

আর তা তোলার ২৪ ঘণ্টার মধ্যে টুইটারে রাজার প্রয়োজনীয়তা নিয়ে ওই প্রশ্নের ঝড় বয়ে যায়। থাইল্যান্ডের আইনানুযায়ী, রাজাকে কেউ অপমান করলে কিংবা রাজার সমালোচনা করলে তার ১৫ বছরের জেল হতে পারে। থাইল্যান্ডে এখন পর্যন্ত ১৩৮৮ জনের করোনা ধরা পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys