1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

হয়তো লোকে আমাকে পাগল বলবে: মিরাজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: গতকাল মিরপুরে রবীবাসরীয় জয় পেয়েছে বাংলাদেশ। ভারতের মতো শক্ত প্রতিপক্ষকে রীতিমতো নাকানি চুবানি খাইয়েছে। মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমানের ব্যাটিং দৃঢ়তায় ২৪ বল হাতে রেখেই জয় পেয়েছে টাইগাররা।

 

‘হয়তো লোকে আমাকে পাগল বলবে। তবু আমি সবসময় বিশ্বাস করি যে, আমরা জিততে পারি,’ এ কথা ম্যাচ জেতানো মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের এই অলরাউন্ডার দাঁতে দাঁত চেপে চুইংগামের মতো সেঁটে থাকলেন উইকেটে।

ভারতীয় ফিল্ডাররা ঘিরে ধরলেন তাকে। তাদের দরকার ছিল শেষ উইকেট। অপর প্রান্তে ১১ নম্বরে ব্যাট করা মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের প্রয়োজন ৫১ রান। মাত্র আট রানে শেষ পাঁচ উইকেট পড়েছে স্বাগতিকদের। মিরপুরের অনেক দর্শক তখন বাড়ির পথ ধরেছেন। ভারত জয়ের সুরভি পাচ্ছে। কিন্তু মিরাজের মাথায় তখন অন্য চিন্তা। এ বছর এমন কোণঠাসা পরিস্থিতি থেকে তিনি বাংলাদেশকে জিতিয়েছেন একাধিকবার। রোববারও তার ব্যত্যয় হয়নি।

১৮৭ তাড়া করতে নেমে বাংলাদেশ তখন ঘোর বিপদে। শেষ স্বীকৃত ব্যাটার আফিফ হোসেন যখন বিদায় নিয়েছেন, স্বাগতিকদের দরকার ৫৩ রান। ইবাদত হোসেন ও হাসান মাহমুদ শূন্য রানে ফিরে যাওয়ার পরও মিরাজের বিশ্বাস টলেনি। ২৪ বল ও এক উইকেট হাতে রেখে বাংলাদেশ প্রথম ওডিআইতে ভারতকে হারিয়েছে মিরাজের ব্যাটিংয়ে।

জয়সূচক বাউন্ডারি এসেছে তার ব্যাট থেকেই। ম্যাচসেরা এই অলরাউন্ডার পরে বলেন, ‘হয়তো লোকে আমাকে পাগল বলবে। কিন্তু সত্যি আমার এই বিশ্বাস ছিল যে, আমরা জিততে পারি। আমি শুধু ম্যাচ জেতার ওপর ফোকাস করেছি। নিজেকে বারবার বলেছি, আমি পারব। ভেবেছিলাম আমি ইবাদতের সঙ্গে ১৫, হাসান মাহমুদের সঙ্গে ২০ এবং বাকি ১৫-২০ রান মোস্তাফিজকে সঙ্গে নিয়ে করে ফেলব। কিন্তু দ্রুত দুই উইকেট হারানোয় আমাকে ঝুঁকি নিতেই হতো। মোস্তাফিজের কথায় আমি আস্থা পাই। সে আমাকে বলে, ‘চিন্তা কোরো না। আমি আউট হব না।’

দুজনে শেষ উইকেটে ৫১ রানের অত্যাশ্চর্য জুটি গড়ে বাংলাদেশকে ১-০তে এগিয়ে দেন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys