1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

হোয়াইট হাউসের সামনে গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: হোয়াইট হাউসে দৈনন্দিন সংবাদ সম্মেলন করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কিন্তু হঠাৎই সেই বৈঠক থেকে মাঝপথে সরিয়ে নিয়ে যাওয়া হলো তাকে।

আমেরিকার সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এরপরই লক করে দেয়া হয় ব্রিফিং রুম। তবে কিছুক্ষণ পর তিনি আবার প্রেস ব্রিফিংয়ে এসে গুলির বিষয়টি নিশ্চিত করেন।

সোমবার সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, হোয়াইট হাউসের সামনে গুলি চলেছে। এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলন চলাকালে আচমকা সিক্রেট সার্ভিসের এক আফিসার এসে ট্রাম্পের কানে কানে কিছু বলেন। আর তারপরই সেখান থেকে তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেয়া হয় ব্রিফিং রুম। তিনি পরে জানান, তিনি সিক্রেট সার্ভিসের কাজে খুশি।

তিনি বলেন, সিক্রেট সার্ভিস থাকলে আমি নিশ্চিন্তে থাকি। তাদের এত দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন যাকে গুলি করা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে গুলির কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানানো হয়।
সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys