1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

হিলি সীমান্তে যৌন উত্তেজক ইনজেকশনসহ মাদক ও শাড়ি জব্দ, আটক ১

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭১ বোতল ফেনসিডিল, ৬ বোতল মদ, ৫২ পিস শাড়ি ও ১৮ পিস যৌন উত্তেজক ইনজেকশন উদ্ধার করছে ২০ বিজিবির সদস্যরা। আজ মঙ্গলবার ভোররাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

হিলির বাসুদেবপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সাইদুর রহমান জানান, মুহাড়াপাড়া পাকা রাস্তার ওপর মো. আলমের ছেলে জিসান হোসেনের (১৩) দেহ তল্লাশী করে ৪৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

অপরদিকে পৃথক অভিযানে হিলিসিপি বিওপির টহলদলের সদস্যরা ৬ বোতল মদ, ৩০ পিস ভারতীয় শাড়িসহ একটি ইজি বাইক জব্দ করে। এ ছাড়াও ঘাসুরিয়া বিওপির সদস্যরা ১৯৮ বোতল ফেনসিডিল, দাউদপুর বিওপির সদস্যরা ৭৯ বোতল ফেনসিডিল, ২৬ পিস শাড়ি এবং হাটখোলা বিওপির সদস্যা ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করে। এসব মাদক ও পণ্য মালিকবাহীন অবস্থায় পড়ে ছিল।

এ ব্যাপারে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে অনুসন্ধানে ঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys