শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

হিরো আলমকে প্রাণে মেরে বুড়িগঙ্গায় ফেলার হুমকি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় তিনি এ জিডি করেন।

জিডিতে হিরো আলম উল্লেখ করেন, ‘বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (৩৫), পিতা-মৃত আহম্মদ আলী, মাতা-মনোয়ারা বেগম, সাং-এরুলিয়া আরজে পলিবাড়ি, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, বর্তমানে বাসা নম্বর-১৭, ব্লক-ডি, রোড নম্বর-২, মহানগর প্রজেক্ট, থানা-হাতিরঝিল, ঢাকা থানায় হাজির হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, আমি ২৪/০৭/২০২৩ তারিখ আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থান করাকালে আমার ব্যক্তিগত মোবাইল নং-০১৭৫৫- ১৩৪৪… এ রাত ০৯.৪৩, ০৯.৫৪, ১১.১৮ ঘটিকার সময়ে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নম্বর ০১৩২৩৭৯২০৪৭ থেকে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার জন্য হুমকি প্রদান করে।’

তিনি বলেন, ‘আমি তাকে গালিগালাজ করতে নিধেষ করলে সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শংকিত । বিধায় আমি ভবিষতের জন্য সাধারণ ডায়েরি করতে ইচ্ছুক।অতএব, উক্ত বিষয় ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিা হিসেবে লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys