সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

হাসপাতালে ভর্তি সাকিবের মা ও তিন সন্তান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২১ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান ঠান্ডা জ্বরে ভুগছেন।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, সাকিবের শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আর এই অলরাউন্ডারের মা হার্টের রোগী। তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন। এ অবস্থায় এখনই দেশে ফিরবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে সাউথ আফ্রিকা থেকে টিম ম্যানেজমেন্টের এক সদস্য বলেন, ‘সাকিব এ বিষয়ে সব জানে। তার পরিবারের একাধিক সদস্য অসুস্থ, সে নিয়মিত ফোনে যোগাযোগ করছে। সে দেশে ফিরে যাবে কি না এ বিষয়ে এখনও আমাদের সঙ্গে তার কথা হয়নি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys