1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

হাতির মৃত্যুতে নতুন তথ্য, গ্রেফতার ১

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সম্প্রতি ভারতে এক অন্তঃসত্ত্বা হাতিকে হত্যার প্রতিবাদে চলছে সমালোচনার ঝড়। হাতিটি মারা যাওয়ার পরই অভিযোগ ওঠে বাজির বিস্ফোরক ভর্তি আনারস খেয়ে মৃত্যু হয়েছে তার।

ঘটনার পর তদন্তে নামে প্রশাসন। এতে বেড়িয়ে আসে নতুন তথ্য। বলা হচ্ছে, আনারস নয়, বাজি ভর্তি নারকেল খেয়েছিল ঐ হাতি। কেরালা রাজ্যের পালাক্কড় জেলায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার টুইটারে মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, এ ঘটনার তদন্ত করে বিচার করা হবে।

এনডিটিভির খবরে বলা হয়, এই মামলায় প্রথম আসামিকে গ্রেফতার করা হয়েছে। তার নাম উইলসন। বয়স ৪০। তিনি একজন রাবার চাষি। মামলার অপর দুই সন্দেহভাজন এখনো পলাতক।

মান্নারকড় বিভাগীয় বন কর্মকর্তা সুনীল কুমার এনডিটিভিকে বলেন, ‘এই মামলায় প্রথম আসামিকে গ্রেফতার করা হয়েছে। কর্মকর্তারা প্রমাণ সংগ্রহের অংশ হিসেবে ঐ ব্যক্তিকে সেই জায়গায় নিয়ে গিয়েছিলেন, যেখানে তিনি বিস্ফোরক তৈরিতে দুই ব্যক্তিকে সহায়তা করতেন।’

স্থানীয়ভাবে তৈরি করা হয় এসব বিস্ফোরক। এসব বিস্ফোরক ফলের মধ্যে বা পশুর চর্বিতে ভরে দেন স্থানীয়রা। বুনো প্রাণীকে ভয় দেখানোর জন্য এবং ফসল রক্ষার জন্য এমনটি করা হয়।

বন কর্মকর্তারা জানান, হাতিটি নারকেল ভেঙে বিস্ফোরক পদার্থসহ একটি অংশ খেয়ে ফেলেছিল। এতে তার মুখ ক্ষতবিক্ষত হয়।

হাতিটি মুখের গুরুতর জখম নিয়ে গ্রামে ঘুরে বেড়ায়। কিন্তু কারো ক্ষতি করেনি। একপর্যায়ে যন্ত্রণা থেকে মুক্তি পেতে নদীতে গিয়ে শুঁড় ডুবিয়ে দাঁড়িয়ে থাকে।

শেষপর্যন্ত পালাক্কাড়ের ভেলিয়ার নদীতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মারা যায় সে। পানি বা কোনও খাবার খেতে না পেরে দুর্বল হয়ে পড়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys