মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০

ডেস্ক: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি। তাকে ভারতের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সাড়ে ৩টায় মুম্বাই-পুনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অভিনেত্রীর গাড়ির। তার সঙ্গে গুরুতর আহত হন গাড়ির চালকও।

এনডিটিভির খবরে বলা হয়, বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সংঘর্ষের পরেই দুমড়ে যায় তার গাড়ি।

রায়গড়ের পুলিশ সুপার অনিল পরাস্কর বিশদে জানিয়েছেন, মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরে খালাপুর টোল প্লাজার কাছে দুর্ঘটনা ঘটে। শাবানা আজমিকে উদ্ধার করে মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল ছিল জাভেদ আখতারের ৭৫ তম জন্মদিন। বন্ধু এবং বলিউডের কাছের বেশ কিছু মানুষকে নিয়েই স্বামীর জন্মদিন সেলিব্রেট করছিলেন শাবানা। আর তারপরই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটলো। ঘটনার সময় জাভেদ আখতার ওই গাড়িতেই ছিলেন। তবে তিনি আহত হননি।

প্রসঙ্গত, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবানা আজমি। পেয়েছেন পদ্মশ্রী পুরষ্কারও। ‘অঙ্কুর’, ‘অর্থ’, ‘মান্ডি’-র মতো ভিন্ন ধারার ছবিতে অভিনয় করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys