1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফ্রান্সে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: চলমান বছর টি-টোয়ন্টি বিশ্বকাপের পর্দা আর উঠছে না। এমনই ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো। আর এনিয়ে সিদ্ধান্তের জন্য এ সপ্তাহেই আইসিসির সঙ্গে আলোচনা করা হবে।

যদিও অস্ট্রেলিয়ার প্রথমসারির দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড একটি সূত্রের বরাতে জানিয়েছে, এনিয়ে কোনো অফিসিয়াল সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। তবে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় এই আসরটি স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।

করোনা ভাইরাসের কারণেই এই টুর্নামেন্ট পিছিয়ে যেতে পারে। তবে আইসিসি এর আগে জানিয়েছিল আগস্টে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন আসরটি ঘিরে নতুন মোড় নিতে পারে।

মার্চে মাঝামাঝিতে অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস বলেছিলেন, আমি মনেকরি এটা অবাস্তব। অথবা এটা খুব কঠিন পথে এগোচ্ছে।

অন্যদিকে অস্ট্রেলিয়ান আয়োজকদের ইচ্ছে এবছর স্থগিত করে আগামী বছর অক্টোবরে অর্থাৎ ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা। তবে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ ভারত আর টুর্নামেন্টটি শুরু হওয়ার কথা অক্টোবরেই। ফলে আসরটি দুই বছরও পিছিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হলে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ভারত। কেননা তারা চাইছে অক্টোবরেই আইপিএল আয়োজন করতে। যদিও দেশটিতে করোনা পরিস্থিতি ভালো না। তাই শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে আসরটি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys