1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

সৌদির লাল তালিকাভুক্ত হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় দেশটিতে অবস্থিত বাংলাদেশ হজ অফিসকে জানিয়েছে, ৭ জুনের (আজ বুধবার) মধ্যে ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা সম্পন্ন করতে না পারলে সংশ্লিষ্ট হজ অফিসকে লাল তালিকাভুক্ত করা হবে। একইসঙ্গে যাবতীয় দায়ভারও হজ অফিসকে বহন করতে হবে।

এদিকে মঙ্গলবার (৬ জুন) পর্যন্ত বাংলাদেশের হজযাত্রীদের ভিসা হয়েছে ৯৪ হাজার ৮০টি। ভিসার হার ৭৮ শতাংশ। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ভিসা হয়েছে ৯১ শতাংশ। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ভিসা হয়েছে ৭৫ শতাংশ। ফলে সৌদির লাল তালিকাভুক্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কোঅপারেশান বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কিছু কিছু দেশের হজ অফিস লাল তালিকাভুক্ত হয়েছে। ফলে নানা পদক্ষেপ বাস্তবায়ন ও কার্যক্রম সম্পাদনে বেশ জটিলতা সৃষ্টি হচ্ছে। এসব কিছুর যাবতীয় দায়ভার সেসব হজ অফিসের ওপরই বর্তাবে। ৭ জুনের মধ্যে ভিসা ইস্যুর শতকরা ৮০ ভাগ কাজ সম্পাদন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সৌদি হজ মন্ত্রণালয় যে কোনও ধরনের কার্যকর পদক্ষেপ নেবে।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সেলর (হজ) মো. জহিরুল ইসলাম ৫ জুন এ বিষয়টি জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ ভিসা সম্পন্ন করতে হবে। এ অবস্থায় হজ কার্যক্রম পরিচালনাকারী হজ এজেন্সিগুলোকে জরুরিভিত্তিতে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো।

হজ কাউন্সেলর চিঠি পেয়ে ৬ জুন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ কার্যক্রম পরিচালনাকারী ৬০৩টি হজ এজেন্সিকে ৭ জুনের মধ্যে ৮০ শতাংশ হজযাত্রীর ভিসা প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys