1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৭ কোটি টাকা উধাও

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তার অ্যাকাউন্ট থেকে প্রায় ১৭ কোটি টাকা উধাও হবার অভিযোগ করেছেন তার বাবা কেকে সিং। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই তদন্তে রাবতা সিনেমার প্রযোজক, দীনেশ বিজনের সাথে সুশান্তের আর্থিক লেনদেনের তথ্যের কথা উঠে এসেছে।

তদন্তে জানা গেছে, ২০১৭ সালের রাবতা ছবির পারিশ্রমিক হিসেবে প্রযোজক দীনেশ বিজনের কাছ থেকে এই টাকা পেয়েছিলেন তিনি। ইডির জিজ্ঞাসাবাদে তাকে সুশান্তের সাথে আর্থিক লেনদেনের সকল প্রয়োজনীয় কাগজপত্র পেশ করতে বলা হয়েছে। কিন্তু তিনি কোন কাগজপত্র ইডি কে দেখাতে পারেননি।

এমতাবস্থায়, ইডি ১৪ অক্টোবর দীনেশ বিজনের নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে বুদাপেস্তের হাঙ্গেরিতে শ্যুটিংয়ের বাজেট এবং খরচ সম্পর্কিত সকল কাগজপত্র উদ্ধার করেন।

সেই কাগজপত্র থেকে জানা গেছে, ছবির জন্য মোট বাজেট ছিল ৫০ কোটি টাকা। সেই টাকা থেকে ১৭ কোটি টাকা সুশান্তকে পারিশ্রমিক হিসাবে দেওয়ার কথাও উল্লেখ করা ছিল সেখানে। পুনরায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে তিনি করোনায় আক্রান্ত হবার কারণ দেখিয়ে দুবাইতেই রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys