সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

সীমান্ত খুলে দিলো নিউজিল্যান্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: করোনা মহামারির কারণে বিদেশি পর্যটকদের জন্য বন্ধ থাকা সীমান্ত পুরোপুরি খুলে দিয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ নিউজিল্যান্ড। এখন থেকে বিদেশি পর্যটক এবং শিক্ষার্থীদের ভিসা দেবে দেশটি। আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ক্রুজ জাহাজ ও প্রমোদতরী চালু করেছে নিউজিল্যান্ড। দেশটিতে ভ্রমণ করতে হলে আগ্রহীদের অবশ্যই কোভিড প্রতিরোধী ভ্যাকসিন নেওয়া থাকতে হবে। তবে কোয়ারেন্টাইনের কোনও শর্ত নেই। যদিও পর্যায়ক্রমে সীমান্ত খুলে দেওয়ার পরিকল্পনার প্রথম ঘোষণাটি আসে গত ফেব্রুয়ারিতে। এরই অংশ হিসেবে টিকা নেওয়া নাগরিকদের ওই মাসে অস্ট্রেলিয়া থেকে ফেরার সুযোগ দেওয়া হয়। আর অন্য দেশ থেকে ফিরতে চাওয়ারা সুযোগ পান মার্চ থেকে।

আজ সোমবার অকল্যান্ডে ব্যবসায়িক সম্মেলনে অংশ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডান বলেন, সীমান্ত খোলার চূড়ান্ত পর্যায় একটি বড় একটি মুহূর্ত। ফেব্রুয়ারি থেকে আমাদের পক্ষ থেকে বিষয়টি নিয়ে সতর্ক প্রক্রিয়া চলছিল। কারণ আমরা অন্য দেশের পাশাপাশি আমাদের জনগণকে নিরাপদ রেখে বৈশ্বিক মহামারির মধ্য দিয়ে যাচ্ছি।

তবে করোনাকালে কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করায় বিতর্কের মুখে পড়েছিল দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটি। একদিকে পৃথিবীর সবচেয়ে কম মৃত্যুর সংখ্যা নিয়ে ‘গর্ব’, অন্যদিকে বিচ্ছিন্নতার কারণে পর্যটনের মতো শিল্পগুলোকে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় হাজার হাজার নিউজিল্যান্ডবাসীকে বিদেশে আটকে থাকতে হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys