সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

সাহারা খাতুনকে থাইল্যান্ড নেয়া হচ্ছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপিকে আজ বৃহস্পতিবার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হবে। সাহারা খাতুনের ভাগিনা মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।

সাহারা খাতুন দীর্ঘদিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপতালে চিকিত্সাধীন। গত ২৬ জুন থেকে আইসিইউতে রয়েছেন তিনি। এর আগেও তিনি কিছুদিন আইসিইউতে ছিলেন। তবে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়েছিল।

গত বুধবার মেডিক্যাল বোর্ড জানিয়েছিল, উন্নত চিকিত্সার জন্য সাহারা খতুনকে বিদেশে নেওয়া যেতে পারে। এর মধ্যেই গত ২৬ জুন সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে এইচডিইউ থেকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়। জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় গত ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys