1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সারি সারি পোড়ানো হল করোনায় মৃতদের লাশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: গোটা বিশ্ব জুড়েই করোনা পরিস্থিতি এখন সাংঘাতিক ৷ প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ ভারতেও প্রতিদিন বাড়ছে কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ দেশের অন্যান্য অংশের মতো এখন তেলেঙ্গনার করোনা চিত্রটাও অত্যন্ত খারাপ ৷ সেখানেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ কোভিডে মৃতদের সৎকার করাটাও এখন তীব্র মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পুলিশ-প্রশাসনের ৷

একসঙ্গে এত করোনা রোগীর মৃতদেহ সৎকার করতেই হিমশিম খেতে হচ্ছে ৷ এরই মধ্যে একটি অত্যন্ত সাংঘাতিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে ৫০-এর বেশি করোনায় মৃতদের দেহ পোড়ানো হচ্ছে একসঙ্গে ৷ এ ভাবে একসঙ্গে মৃতদেহ পোড়ানোর কারণ ? আসলে না আছে পরিবহণ ব্যবস্থা ঠিকঠাক ৷ না আছে পর্যাপ্ত কর্মী ৷ তাই করোনায় মৃতদের দেহ শ্মশানঘাটে নিয়ে যাওয়া বা দেহ সৎকারের জন্য লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ যার জন্য বাধ্য হয়েই এভাবে একসঙ্গে ৫০-এর বেশি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হয় সম্প্রতি ৷
হায়দরাবাদের ইএসআই হাসপাতালের এক জায়গাতেই এভাবে সারি সারি মৃতদেহ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছিল ৷

তেলেঙ্গনার ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ডাঃ কে রমেশ রেড্ডি জানান, মৃতদেহ নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না ৷ পাশাপাশি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রয়োজনীয় কর্মীসংখ্যাও একেবারে নেই বললেই চলে ৷ তাই হাসপাতালের দাহ করার জায়গাতেই একসঙ্গে পোড়ানোর ব্যবস্থা করা হয় মৃতদেহগুলিকে ৷ যদিও প্রত্যেকের মৃত্যু একই দিনে হয়নি বলেই জানিয়েছেন তিনি ৷

তবে এই দৃশ্য ভাইরাল হওয়ার পরেই বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন ৷ কংগ্রেস বিধায়ক সিথাক্কা ট্যুইট করে বলেন, ‘‘ সরকারের দেওয়ার রিপোর্ট অনুযায়ী করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের ৷ কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে ইএসআই হাসপাতালের ওই জায়গায় ৩০-এর বেশি মৃতদেহ পোড়ানো হচ্ছে ৷ এর থেকেই বোঝা যায়, সরকার করোনা নিয়ে প্রথম থেকেই ভুল তথ্য জানাচ্ছে ৷

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys