1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

সারা দেশে ভূমিকম্প অনুভূত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে মৃদু ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২।

বুধবার সকাল ৮টা ২১ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম থেকে ২০ কিলোমিটার দূরে। যার প্রভাব পড়ে বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমান এবং চীনে। সেখানে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে কেঁপে ওঠে ঘরবাড়ি। এরই মধ্যে টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত তথ্য জানাচ্ছে সবাই। ভূমিকম্পের ফলে আসাম এবং গোয়াহাটির বেশ কয়েটিস্থানে দেয়াল ধসে যাওয়ার খবর পাওয়া গেছে। লোকজনকে আতঙ্কে বাইরে বের হয়ে আসার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, দেশের ঢাকাসহ উত্তর ও উত্তর পূর্বদিকে ৬ দশমিক শূন্য মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল আসামে। যা ঢাকা আবাহওয়া অধিদফতর আগারগাঁও থেকে ৩৯৭ কি.মি. দূরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে ৫ থেকে ৫ দশমিক ৯ পর্যন্ত মাত্রাকে মাঝারি ধরনের ভূমিকম্প ধরা হয়। আর ৪ দশটিক ৯ মাত্রার ভূমিকম্প হলে তাকে মৃদু ধরনের ভূমিকম্প বলা হয়। আর ৬ থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys