1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সায়েন্স ল্যাবে বিস্ফোরণের যে কারণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার তিনতলা ভবনে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল।

আজ রোববার সকাল পৌনে ১০টা ৫২ মিনিটের দিকে ঢাকা কলেজের পাশের একটি ভবনে এ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বিস্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহ করতে ওই ভবনটি ঘিরে রাখে পুলিশ। বেলা সাড়ে ১১টায় বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা সেখানে যান। ভবনটিতে প্রবেশ করে বিস্ফোরণের কারণ খুঁজতে থাকেন।

সংবাদ সম্মেলনে বোমা নিষ্ক্রিয়করণ দলের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রহমত উল্লাহ বলেন, সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণ ঘটেছে।

এ বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত ও দগ্ধ ১৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, ভবনের তৃতীয় তলায় নিউ জেনারেশন, লায়রা প্রোডাক্ট, ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। নিহত তিনজনই লায়রা প্রোডাক্টের কর্মী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys