1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সাকিবপত্নীর প্রতিবাদ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: কিছুদিন ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে। বাঁ-হাতি এ অলরাউন্ডার এর আগেও নানারকম বিতর্কে জড়িয়েছেন। এবার এক বছর নিষেধাজ্ঞা শেষে দেশে ফেরার পর তাকে ঘিরে শুরু হয়েছে তিনটি বিতর্ক। দেশে ফেরার পরদিন করোনাবিধি না মেনে একটি সুপারশপ উদ্বোধন করা থেকে বিতর্কের শুরু।

এরপর কলকাতা যাওয়ার পথে বেনাপোলে সাকিবের হাত লেগে এক ভক্তের মোবাইল পড়ে যাওয়া নিয়ে বিতর্কের পালে আরও হাওয়া লাগে। বিতর্ক চরমে পৌঁছায় সাকিবের কলকাতায় পূজা উদ্বোধনের খবরে। এজন্য তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় ‘পূজা উদ্বোধন করিনি’ বলে ক্ষমাও চান সাকিব। ইতিমধ্যেই হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এতগুলো বিষয় নিয়ে এতদিন নিশ্চুপ ছিলেন সাকিবপতœী উম্মে আহমেদ শিশির।

অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবপত্নী জানালেন অভিনব প্রতিবাদ। শিশির তার ভেরিফায়েড পেইজে একটি ছবি পোস্ট করেছেন। যাতে দেখা যাচ্ছে একটি জাহাজ সমুদ্রে ভাসছে। কিন্তু একটি মুঠোফোন বাঁকা করে ধরে এমনভাবে জাহাজটির ছবি নেয়া হয়েছে, যাতে মনে হচ্ছে সেটি পানিতে ডুবে যাচ্ছে! ক্যাপশনে কিছুই লিখেননি শিশির। শুধুমাত্র একটি হাসির ইমোজি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা কমেন্টে লিখছেন, ‘চমৎকার প্রতিবাদ ভাবী’।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys