শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর পুরস্কার পেলেন ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

মিনহাজ হোসেন ইতালী থেকে: আন্তর্জাতিক অভিবাসী দিবসে ঢাকা ডেমরার বাসীন্দা ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলিকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী অভিবাসী কর্মীর পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস ইতালীর পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হয়। দূতাবাস কার্যালয়ের কনফারেন্স হলরুমে সম্মাননা প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের হাত থেকে মেহেনাস তাব্বাসুম শেলি এ পুরস্কার গ্রহণ করেন।

ইতালী থেকে বাংলাদেশে ২০২১ সালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশের ঢাকার মেয়ে ইতালী প্রবাসী মেহেনাস তাব্বাসুম শেলি জানান, গত ১০ বছরে ধরে আমার স্বামীকে ব্যবসা প্রতিষ্ঠানে সহায়তা করে যাচ্ছি এবং সেই সাথে ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি।

দেশের চাকা সচল রাখতে আমরা আমাদের আয় থেকে পরিবারের জন্য বৈধ পথে প্রতি মাসে টাকা প্রেরণ করে থাকি। দূতাবাস থেকে দ্বিতীয়বার রেমিট্যান্স পুরস্কার পেয়েছি, এ ধরনের সম্মাননা আমাকে আরও উৎসাহ দিয়েছে বৈধ পথে বাংলাদেশে টাকা পাঠানোর। আমাকে বিশেষ সম্মাননা করার জন্য বাংলাদেশ দূতাবাস ইতালির মান্যবর রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান সহ দূতাবাসের সকল কর্মকর্তাদের অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys