রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

সমন্বয় করছেন প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: স্মরণকালের ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজারলাগোয়া বেশ কয়েকটি মার্কেট। এরই মধ্যে বঙ্গবাজার অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঈদ মৌসুমে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার ব্যবসায়ী। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে সেনা, নৌ, বিমান বাহিনী, র‌্যাব-বিজিবিসহ স্থানীয় লোকজন।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ড সম্পর্কে সার্বিক খোঁজখবর রাখছেন এবং সমন্বয় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বলে তার কার্যালয় সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে বসে প্রধানমন্ত্রী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মনিটরিং করছেন।

আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সবশেষ পাওয়া খবরে জানা গেছে, বঙ্গবাজার ও এর আশপাশের মার্কেটে আগুন জ্বলছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys