বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা যুক্তরাজ্যে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: করোনার নতুন ধরন (স্ট্রেইন) এর সংক্রমণ ঠেকাতে এবার সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। সোমবার (১৮ জানুয়ারি) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালে যুক্তরাজ্যে প্রবেশের সকল পথ (স্থল, নৌ ও আকাশপথ) পুরোপুরি বন্ধ থাকবে। অন্য দেশ থেকে যুক্তরাজ্যে ফিরতে কোভিড-১৯ নেগেটিভ সনদ দেখাতে হবে। এরপরেও কেউ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাদেরকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

শুক্রবার ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরই সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys