রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

শ্রীলঙ্কান প্রেসিডেন্টের কার্যালয় খুলছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: অবশেষে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার পর আগামীকাল সোমবার (২৪ জুলাই) থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয় খুলছে। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। কয়েকদিন আগে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের কার্যালয় ঢুকে দখল নেন।

ভবন দখল নেওয়ার পর দেশটির সেনাবাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের ওপর একপ্রকার তাণ্ডব চালিয়ে তাদের উৎখাত করে। এই ঘটনার নিন্দা জানিয়েছিল আন্তর্জাতিক সম্প্রদায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দেশটির এক কর্মকর্তা সংবাদমাধ্যমে বলেন, ‘সোমবার থেকে কার্যালয় খোলার জন্য প্রস্তুত’। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ফরেনসিক বিশেষজ্ঞরা বিক্ষোভকারীদের হাতে ক্ষতির প্রমাণ সংগ্রহ করতে কার্যালয়ে গেছেন।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের কার্যালয়ে ঢোকার আগে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে উদ্ধার করে নিয়ে যান সেনাসদস্যরা। এরপর শেষমেশ বাধ্য হয়ে গোতাবায়া প্রথমে মালদ্বীপ এবং পরে সিঙ্গাপুরে পালিয়ে যান।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys