1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

শুরু হচ্ছে গোপন মিশন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ঝামেলার পর অবশেষে আবারও কাজে ফিরছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। আগামীকাল সোমবার থেকে ঢাকার বাইরে শুরু হচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘গুনিন’র কাজ। তবে ঢাকার বাইরে কোথায় আর কবে থেকে পরী অংশ নিবেন- তা গোপন রাখতে চান ‘মনপুরা’খ্যাত এই নির্মাতা।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমরা শুটিং স্পর্টে আজ এসেছি। আগামীকাল থেকে শুটিং শুরু। তবে জায়গার নামটা গোপন রাখতে চাই। কারণ যেখানে শুটিং করব, সেখানে ইতিমধ্যেই বাজার জমে গেছে। মানুষ ভিড় করছে। আজ সকালে প্রশাসন দিয়ে সেই বাজার ভাঙা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখানে আগামী পাঁচদিন শুটিং করব। এরপর লোকেশন পরিবর্তন করা হবে। টানা ২০দিন শুটিং করবো। আর সময়মতো প্রতিটি শিল্পীই কাজে অংশ নেবেন। কোন শিল্পী কবে শুটিংয়ে অংশ নিবেন, তাও বলতে চাই না। কারণ ইতিমধ্যেই মানুষের ভিড়ে হিমশিম খাচ্ছি।’

‘গুনিন’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করবেন নায়ক শরিফুল রাজ। আরও আছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালামসহ অনেকে।

এদিকে, ‘গুনিন’-এ যুক্ত হওয়ার পর এই প্রথম একসঙ্গে দেখা গেছে পরীমনি ও শরিফুল রাজকে। পরী তার ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে রয়েছেন নির্মাতা সেলিমও। ছবির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘একটু ঝড় বৃষ্টি’।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys