1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শাহরুখ বিজেপিতে যোগ দিলেই মাদক হয়ে যাবে চিনি!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: বিজেপিতে যোগ দেননি বলেই ছেলেকে নিয়ে হেনস্তার শিকার হতে হচ্ছে বলিউড অভিনেতা শাহরুখ খানকে-এমন মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। ভারতের ক্ষমতাসীন দলে নাম লেখালে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে উদ্ধার হওয়া মাদক, যা নিয়ে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে, তা স্রেফ চিনির গুঁড়া বলে প্রতিপন্ন হবে- এমন দাবিও করেছেন তিনি। গতকাল শনিবার মুম্বাইয়ে নিজ দল মহাজোটের শরীক ন্যাশনাল কংগ্রেস পার্টির (এনসিপি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন মহারাষ্ট্রের সাবেক এই মুখ্যমন্ত্রী।

ছগন ভুজবল বলেন, ‘সম্প্রতি গুজরাটের মুন্দ্রা বন্দরে যে বিপুল পরিমাণে মাদক উদ্ধার হয়েছে তা নিয়ে দেশের জাতীয় মাদক নিয়ন্ত্রক ব্যুরোর কোনো চিন্তা নেই। তারা পড়ে আছে শাহরুখের ছেলের পেছনে। শাহরুখ যদি বিজেপিতে যোগ দেন, তবে ওই মাদক এখনই চিনির গুঁড়ায় পরিণত হবে।’

উল্লেখ্য, গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনসিবি)। ওই পার্টিতে ছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান। মাদক মামলায় ৩ অক্টোবর গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। গত ৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড জেলে আছেন শাহরুখপুত্র। কয়েকবার তার জামিনের আবেদন করা হলেও তা খারিজ করে দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys