1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও সহ-নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগের পর এবার ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহ।

আজ রোববার বেলা সাড়ে ১১টায় ঢাকার প্রথম যগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে শাকিব খানের বিরুদ্ধে মামলাটি করেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার এই প্রযোজক। মামলা নং ৪৫। মামলাটি আমলে নিয়ে কোর্ট ফি দাখিলের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন প্রযোজক রহমত উল্লাহ ও তার আইনজীবী ড. মো. তবারক হোসেন ভুঁইয়া।

সংবাদ মাধ্যমে প্রযোজক রহমত উল্লাহকে বাটপার, প্রতারক ও আপত্তিকর মন্তব্য করায় শাকিবের বিরুদ্ধে গত ১৩ এপ্রিল ঢাকার সিএমএম কোর্টে দণ্ডবিধির ৪৯৯/৫০০/৫০১ ধারায় আরও একটি মানহানি মামলা করেন এই প্রযোজক। এই মামলাটি তদন্তের জন্য পুলিশের বিশেষ শাখা পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

প্রযোজক রহমত উল্লাহ দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘আইনের প্রতি শতভাগ আস্থা আমার আছে। আর সে কারণেই অস্ট্রেলিয়া থেকে আমি দেশে এসেছি। আমি সব প্রমাণপত্র আদালতে তুলে ধরেছি। আমার বিশ্বাস, আমি ন্যায় বিচার পাব। আজ বিকেলে আমি সংবাদ সম্মেলনের আয়োজন করছি। সেখানে মামলার ও অন্যান্য বিষয় নিয়ে কথা বলব।’

এর আগে, গণমাধ্যমের কাছে এই প্রযোজককে নিয়ে নানা আপত্তিকর মন্তব্য করায় শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান রহমত উল্লাহর আইনজীবী।

অন্যদিকে, গত ১৮ মার্চ রাতে অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান থানায় যান শাকিব খান। সেখানে মামলা না নিলে পরদিন সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন শাকিব। পরবর্তীতে চাঁদা দাবির অভিযোগ এনে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে গত ২৩ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে ২৬ এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন আদালত।

এরপর রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা ট্রাইব্যুনালে আরেকটি মামলা করেন শাকিব খান। আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys