বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

লুঙ্গি পরে প্রবাসী সাংবাদিকের ইউরোপ ভ্রমণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

নিউজ ডেস্ক: এবার লুঙ্গি পরে ইউরোপ ঘুরলেন প্রবাসী সাংবাদিক ফখরুল ইসলাম। গত বছর লুঙ্গি পরার কারণে বাংলাদেশের একটি ফাইভ স্টার হোটেল এবং সিনেমা হলে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে বিশ্বব্যাপী লুঙ্গি পরে ভ্রমণের যে অভিযাত্রা শুরু করেছিলেন সাংবাদিক ফখরুল এবার তা গড়াল ইউরোপের দেশগুলোতে।

গত ১১ মে লুঙ্গি এবং গামছা পরে জাপানের রাজধানী টোকিও থেকে অভিযাত্রা শুরু করেন প্রবাসী এই সাংবাদিক। এরপর ভ্রমণ করেন ভিয়েতনাম, ইংল্যান্ড, সুইজারল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ। ১০ দিনের এই সফরে ফ্রান্সের আইফেল টাওয়ার, গণতন্ত্র স্কয়ার, ইতালির রোম, সুইজারল্যান্ডের জুরিখ, সুইস ব্যাংকসহ নানা দর্শনীয় স্থান ও স্থাপনা লুঙ্গি পরে গামছা গলায় ভ্রমণ করেন ফখরুল।

তিনি জানান, এ কয়দিনে বাঙালির ঐতিহ্য এই পোশাক দেখে বিদেশিরা অবাক ও খুশি হয়েছেন। জানতে চেয়েছেন এই পোশাক সম্পর্কে। অনেকে এগিয়ে এসে তুলেছেন ছবি। করেছেন ভিডিও।

পর্যটক এই সাংবাদিক বলেন, বিদেশিদের প্রশংসা তাকে এটাও অনুধাবন করিয়েছে বিশ্ব বৈচিত্র হাজারো পোশাকের মতো এই লুঙ্গিও একটি জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যাকে সম্মান করা দরকার।

ফখরুল লুঙ্গিকে বিশ্বব্যাপী জনপ্রিয় ও পরিচিত করতে তার এ অভিযাত্রা অব্যাহত রাখতে চান। ভবিষ্যতে উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে লুঙ্গি পরে ভ্রমণের পরিকল্পনা রয়েছে তার। এর আগে লুঙ্গি পরে জাপান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys