1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান শেষে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটার কিছু পরে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট। সেখানে তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

ফ্লাইটটি গত ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৪০ মিনিটে (ওয়াশিংটন সময়) ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।

এর আগে প্রধানমন্ত্রী ১৭ থেকে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে যোগদানের পাশাপাশি অন্যান্য উচ্চপর্যায়ের ও দ্বিপাক্ষিক বৈঠক এবং অনুষ্ঠানে যোগদান করেন। ২৩ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান।

ওয়াশিংটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন এবং বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রী ৩ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) লন্ডন থেকে রওনা দেবেন। ফ্লাইটির (বাংলাদেশ সময়) ৪ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের প্রতিও শুভকামনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আশা করছেন, খেলোয়াড়রা নিজেদের নিংড়ে দেশের সম্মান বজায় রাখবে। বিশ^কাপে নজর রাখবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের সঙ্গে সব সময় তাদের যোগাযোগ থাকে। আসার আগেও আমি কথা বললাম। খেলোয়াড়দের সঙ্গেও আমি কথা বলি। যারা সংগঠক তাদের সঙ্গেও কথা বলি। আমি সব সময় খেয়াল রাখি। সব রকম সহযোগিতা করে থাকি।

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বকাপে আমরা যে সুযোগ পেয়েছি, এটা সবচাইতে ভালো দিক। ভালোভাবে খেলতে পারলে, ভালো রেজাল্ট করতেও পারবে। আমি আশাবাদী সব সময়।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys