বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

লন্ডনে মেয়র হলেন বাংলাদেশের নাজমা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩

নিউজ ডেস্ক: লন্ডনে ক্যামডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন বাংলাদেশের নাজমা রহমান। বৃহস্পতিবার তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর এবং ডেপুটি মেয়রের দায়িত্বে ছিলেন। এবার আগামী এক বছরের জন্য ক্যামডেন কাউন্সিলের মেয়রের দায়িত্ব পালন করবেন তিনি।

নাজমা রহমান পেশায় একজন পুষ্টিবিদ। গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে লন্ডনের ওয়েস্ট হ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। টানা দুইবার কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন নাজমা।

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকেই এমপি নির্বাচিত হয়েছেন। নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys