1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

রেমিট্যান্স: আগস্টেও বাজিমাত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: আশা জাগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো প্রবাসীদের আয়। জুলাই মাসের পর আগস্টেও রেমিট্যান্সের গতি অনেক ঊর্ধ্বমুখী।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয় জুলাইয়ের পর আগস্টেও ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি এসেছে দেশে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রায় ২০৪ কোটি (২.০৪ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই মাসের চেয়ে ১২ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রমতে, আগস্ট মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২০৩ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৫ টাকা করে) যার পরিমাণ ১৯ হাজার ৩১০ কোটি টাকা। এ ছাড়া খোলা বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় ব্যাংকগুলো ১০৫-১০৬ টাকা দরেও রেমিট্যান্স সংগ্রহ করছে। সে হিসাব বিবেচনায় নিলে এই টাকার পরিমাণ আরও বেশি।

চলতি ২০২২-২৩ নতুন অর্থবছরের দুই মাসের (জুলাই-আগস্ট) হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ। এই দুই মাসে রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের জুলাই-আগস্টে ৩৬৮ কোটি ২০ লাখ ডলার এসেছিল।

এদিকে নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি এবং গত বছরের জুলাই মাসের চেয়ে ১২ শতাংশ বেশি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys