1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

রুহুল কবির রিজভী অসুস্থ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার থেকে তাঁর পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন রুহুল কবির রিজভী।

১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হলে সাব-অ্যাকিউট ইনটেস্টাইনাল অবসট্রাকশন সমস্যায় ভোগেন। তাঁর পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য আগে তিনি যুক্তরাষ্ট্রে অপারেশন করিয়েছিলেন। এরপর মাঝেমধ্যে তিনি সমস্যায় ভোগেন। এর আগে গত বছর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় এ রোগে ভুগছিলেন রিজভী। ওই সময় তাঁর পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys