সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

রিট খারিজ, ১৯ মার্চেই ৪১তম বিসিএস পরীক্ষা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে করা রিট খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিকেলে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন।

এর আগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার মানববন্ধন করেছেন চাকরিপ্রার্থীরা। করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নিতে চান না তারা। করোনা টিকা দিয়েই তারা এই পরীক্ষায় বসতে চাচ্ছেন।

তারা বলছেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ পুরোপুরি শেষ হয়নি। যারা পরীক্ষা দেবেন তাদেরও টিকা দেয়া হয়নি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন চার লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৮-১০ লাখ মানুষের সমাগম হবে। এতে করে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল না খোলায় পরীক্ষার্থীদের একটি বড় অংশ থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়বেন। তাই পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন তারা।

গত ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষণা অনুযায়ী, আগামী ১৯ মার্চ এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys