1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

রাজনৈতিক নেতাসহ শিল্পপতিদের নগ্ন ভিডিও পাপিয়ার ফোনে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: একের পর এক উন্মোচন হচ্ছে পাপিয়া উপাখ্যানের নতুন চ্যাপ্টার। শামিমা নূর পাপিয়া ও তার স্বামীসহ চারজন গ্রেফতারের পর নানা লোমহর্ষক তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মোবাইল থেকে বেশ কিছু সুন্দরী তরুণীর সঙ্গে ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক নেতার নগ্ন ভিডিও উদ্ধার করেছে র‌্যাব।

র‌্যাবের একটি সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) একটি শীর্ষ স্থানীয় সংবাদপত্র এ তথ্য প্রকাশ করেছে।

এর আগে গত শনিবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় পাপিয়াসহ চারজনকে আটক করে র‌্যাব-১। পরে যুব মহিলা লীগ থেকে পাপিয়াকে বহিষ্কার করা হয়।

র‌্যাবের সূত্রটি জানিয়েছেন, পাপিয়ার মোবাইলে সুন্দরী তরুণীদের সঙ্গে উঠতি শিল্পপতি ও ব্যবসায়ী ছাড়াও আমলা এবং কয়েকজন রাজনৈতিক নেতার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও রয়েছে।

র‌্যাবের এক কর্মকর্তা বলেছেন, রাজনীতির আড়ালে মাদক ও নারীদের নিয়ে ‘বাণিজ্য’ করতেন পাপিয়া। রাজধানীর তারকা হোটেলগুলোয় মাঝেমধ্যেই ‘ককটেল পার্টি’র আয়োজন করতেন। এসব পার্টিতে উপস্থিত হতেন সমাজের উচ্চস্তরের লোকজন। মদের পাশাপাশি পার্টিতে উপস্থিত থাকত উঠতি বয়সী সুন্দরী তরুণীরা।

মদের নেশায় টালমাটাল আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কৌশলে ধারণ করা হতো ওই তরুণীদের অশ্লীল ভিডিও। পরে ওইসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন পাপিয়া।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys