1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, ১৯ শিক্ষার্থীসহ নিহত ২১

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৫ মে, ২০২২

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। হামলার পর হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার ( ২৪ মে) দক্ষিণ টেক্সাসের উভালদে শহরের রব এলিমেন্টারি স্কুলে এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পুলিশ বলছে, ১৮ বছর বয়সী বন্দুকধারী সালভাদর রামোস একাই হামলা চালিয়েছেন। তার হাতে একটি বন্দুক ও আরেকটি রাইফেল ছিল। এ ঘটনায় নিহত শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১১ বছরের মধ্যে।

বার্তা সংস্থা এএফপি বলছে, হামলা চালানোর আগে হামলাকারী তার দাদিকেও গুলি করেন।

হামলাকারী কেন হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি।

সংবাদ সংস্থা এপি জানায়, মঙ্গলবার সকালে যখন গুলির ঘটনা শুরু হয়, তখন কাছাকাছি টহলরত বর্ডার পেট্রল কর্মকর্তারা স্কুলে প্রবেশ করেন এবং বন্দুকধারীকে গুলি করে হত্যা করেন।

গুলির ঘটনার পর সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেন, ওই সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়। ধারণা করা হচ্ছে, ওই বন্দুকধারী একাই হামলা চালিয়েছেন। তবে কেন হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

উভালদে মেয়র ডন ম্যাকলাফলিন বলেছেন, খুব খারাপ একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থল থেকে জনসাধারণকে দূরে সরিয়ে সেওয়া হয়েছে। এফবিআই তদন্তে সহায়তা করছে।

এ ঘটনার পর দেশটির জাতীয় পতাকা আগামী ২৮ মে পর্যন্ত অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার ( ২৫ মে) হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।

সূত্র- আল জাজিরা, সিএনবিসি, বিবিসি, এএফপি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys