মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে এক কর্মকর্তার মরদেহ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস চত্বরের ভেতরে মিলেছে এক কর্মকর্তার মরদেহ।

স্থানীয় সময় বুধবার (১৮ সেপ্টেম্বর) মরদেহটি উদ্ধার করা হয়।

তবে শুক্রবার (২০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় ভারতীয় দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখ ও শোক প্রকাশ করে আমরা জানাচ্ছি যে, ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা গেছেন।

মরদেহ দ্রুত ভারতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে তার পরিবার এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ’

 

কীভাবে আর কী কারণে ওই কর্মকর্তা মারা গেলেন তা বিবৃতিতে বলা হয়নি।

দূতাবাসের ওই কর্মকর্তা আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। ওয়াশিংটনের স্থানীয় পুলিশ ও সিক্রেট সার্ভিস তার মৃত্যুর ঘটনাটি তদন্ত করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys