1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

নিউজ ডেস্ক: আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার পর আমেরিকান বাহিনীকে পাকিস্তানের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না পাকিস্তান।

বুধবার (৯ জুন) ইসলামাবাদে এক আলোচনায় এমনটাই জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি।

তিনি বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের অবস্থান ‘কঠোর’। এ ধরনের ঘাঁটি স্থাপন বা পাকিস্তানি ঘাঁটি ব্যবহার করার ইচ্ছা তারা পোষণ করতে পারে। কিন্তু আমরা তাদের সে রকম কোনো সুযোগ দেব না। আমাদের নিজেদের স্বার্থ দেখতে হবে।

এর আগে, গত রোববার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, মার্কিন সেনাদের পাকিস্তানের ঘাঁটি ব্যবহার করতে দিতে চায় ইসলামাবাদ। খবরে দাবি করা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম জে. বার্নস সম্প্রতি গোপনে পাকিস্তান সফর করেছেন। সেখানে তিনি এ বিষয়ে পাক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। তবে মার্কিন সেনা মোতায়েন করতে দেওয়ার বিষয়টি পাকিস্তানের জনগণ কখনও মেনে নেবে না বলে এ ব্যাপারে ইসলামাবাদকে বুঝেশুনে কথা বলতে হচ্ছে।

সূত্র: ডন ও পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys