শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

যুক্তরাজ্যে শুক্রবার থেকে বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল শুক্রবার(২০ মার্চ) থেকে যুক্তরাজ্যে স্কুল, কলেজ বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বুধবার যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়।

তবে বিশেষ চাহিদাপ্রাপ্ত শিশুদের জন্য কিছু স্কুল খোলা থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো স্থগিত করে দেয়া হয়েছে। তবে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ১০৪ জন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ২হাজার৬শ২৬ জন। এই পর্যন্ত যুক্তরাজ্যে ৫৬ হাজার ২শ২১ জন করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। এদের মধ্যে ৫৩ হাজার ৫শ৯৫ জনের শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys