1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যার হাতে বিশ্বকাপ দেখছেন রোনালদো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত যে দলগুলো দুর্দান্ত খেলে সেমিফাইনালে উঠেছে ,তার মধ্যে সবার ওপরে রয়েছে ফ্রান্স। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নও তারা। কোয়ার্টারে ক্ষিপ্রগতির ইংলিশদের ২-১ ব্যবধানে হারিয়ে সেমির টিকিট পান দুবারের চ্যাম্পিয়নরা। এমবাপ্পের দারুণ নৈপুণ্য এবারের বিশ্বকাপে ফ্রান্সের ভালো করার অন্যতম কারণ। তাই এই এমবাপ্পেদের হাতেই বিশ্বকাপ দেখছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদো।

কাতারের রাজধানী দোহায় মিডিয়া সেন্টারে এএফপির সঙ্গে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এ স্ট্রাইকার আর্জেন্টিনার প্রতি প্রকাশ্যে সমর্থন দেওয়ার বিরোধী। তিনি বলেন, ‘আমি প্রতারক হয়ে বলতে পারি না যে, আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক। তবে ফুটবল রোমাঞ্চকর খেলা। যেই জিতুক তাকে সমর্থন জানাব।’

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ফাইনাল হবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন ২০০২ বিশ্বকাপজয়ী এ ফুটবলার। ব্রাজিল বিদায় নিলেও ফ্রান্স এখনো টিকে আছে। তাই ফ্রান্সের হাতেই বিশ্বকাপ দেখছেন বিশ্বকাপজয়ী এ স্ট্রাইকার।

তিনি বলেন, ‘আমি শুরুতে ব্রাজিল ও ফ্রান্সের মধ্যে ফাইনাল আশা করেছিলাম। কিন্তু ফ্রান্স এখনো টিকে আছে। প্রতি ম্যাচেই তারা ফেভারিটের মতো দারুণ খেলছে। আমার মরক্কোকে বেশ ভালো লাগে, কিন্তু এমবাপ্পেদের সঙ্গে তারা পারবে না।’

এ সময় এমবাপ্পের প্রশংসা করে রোনাল্ডো বলেন, ‘সে জানে কীভাবে অন্যদের থেকে দ্রুততর সময়ে নিজের প্রতিভা ব্যবহার করতে হয়। সে গোলও করছে আবার এসিস্টও করছে। তার ভেতর ক্ষুধা ও দক্ষতা রয়েছে, যা তাকে শীর্ষে উঠতে সাহায্য করবে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys